1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কুতুবদিয়ায় পরকিয়ার অপরাধে যুবকের ৩ বছর কারাদণ্ড - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কুতুবদিয়ায় পরকিয়ার অপরাধে যুবকের ৩ বছর কারাদণ্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা প্রতিনিধি
পরকীয়া সম্পর্কিত ব্যভিচার আইনের মামলায় ফছিহ উদ্দীন নামের এক যুবককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ১২ ফেব্রুয়ারী সোমবার কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত ফছিহ উদ্দীন(২৫) উপজেলার লেমশিখালী ইউনিয়নের লুৎফার পাড়ার মৃত আবু তালেবের ছেলে।
আদালত সূত্রে জানাযায়, বাদীর আনিত অভিযোগে ৪৪৮ ধারায় ১ বছরের সশ্রম ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪৯৭ ধারায় ২ বছর সশ্রম ও ৩ হাজার টাকা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এদিকে বাদী পক্ষে নিয়োজিত আইনজীবী মো.আয়ুব হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়,গত ২০১৯ সালের প্রথম দিকে মামলার বাদী মুহাম্মদ ইদ্রিস আনুষ্ঠানিক ভাবে পেকুয়া হরিণাছড়ি এলাকার আঁখি আকতার (ছদ্মনাম) কে বিয়ে করেন। সাজাপ্রাপ্ত ওই আসামি বিভিন্ন কৌশল অবলম্বন করে বাদী বিবাহিতা স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে।
এমনকি প্রায় সময় স্বামীর অনুপস্থিতিতে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক হয় ওই যুবক।
বিষয়টি নিয়ে একাধিকবার সাজাপ্রাপ্ত ওই আসামিকে সতর্ক করা হলেও সঠিক সমাধান না হওয়ায় সংশ্লিষ্ট ধারায় আদালতে মামলা করেন ভুক্তভোগী মুহাম্মদ ইদ্রিস।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla