1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দৈনিক আজাদী সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ করে দিয়েছেন আদালত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

দৈনিক আজাদী সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ করে দিয়েছেন আদালত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক

চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার  সম্পাদকসহ ১৮জনের বিরুদ্ধে দায়েরকৃত দশ কোটি টাকার মানহানীর ক্ষতিপূরন মামলা খারিজ করে দিয়েছেন পটিয়ার বিজ্ঞ যুগ্ন জেলা জজ নাজমুল হোসেনের আদালত। বিবাদী র আইনজীবী সুত্রে জানা যায় মানহানী মামলা নং ০১/২০২১ ।

মামলার বাদী হাজী ইয়ামিন আক্তার স্বামী : মরহুম হাজী জয়নাল আবেদীন ও তৎপুত্র ওমর ফারুক, সাং বৈরাগ আমানুল্লাহ পাড়া,৯ নং ওয়ার্ড, থানা: আনোয়ারা, চট্টগ্রাম কতৃক দৈনিক আজাদী সম্পাদক আলহাজ্ব এম এ মালেক ও আনোয়ারা প্রতিনিধি সাংবাদিক নুরুল ইসলাম সহ সর্বমোট ১৮ জনকে বিবাদী করে গত ২৫ জানুয়ারি ২০২১ ইং মামলাটি উক্ত আদালতে দায়ের করেন। মামলায় বাদী পক্ষ বিবাদীগণের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করেন।
দৈনিক আজাদী র পক্ষে বিজ্ঞ কৌশলী আদালতে এ ধরণের মামলা সংবিধানের বাক স্বাধীনতা, অবাধ তথ্যপ্রবাহ ও বাক স্বাধীনতার পরিপন্থী বিধায় অচল অরক্ষণীয় ও খারিজযোগ্য মর্মে আর্জি খারিজ এর দরখাস্ত দেন।
দোতরফা শুনানির সূত্রে আদালত মামলাটি খারিজ করে দেন।

প্রসংগত ১৩ মার্চ ২০২০ ইং দৈনিক আজাদী পত্রিকার নবম পৃষ্ঠায়” আনোয়ারায় ভূমি বিরোধের জের, আওয়ামী লীগ নেতাকে ফেসবুকে হত্যার হুমকি” শিরোনামে সংবাদ প্রকাশ করে এবং ২২-০৩-২০২০ ইং তারিখে আজাদীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশ করা হয়। অন্যান্য বিভিন্ন পত্রিকায়ও একই বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও শুধু আজাদীকে বিবাদী করা হয়। দৈনিক আজাদী আনোয়ারা থানার একটি জিডি র ভিত্তিতে উক্ত সংবাদ প্রকাশ করে।
দৈনিক আজাদী’র পক্ষে মামলা পরিচালনা করেন বিশিষ্ট আইনবিদ ও মানবাধিকার সংগঠক এডভোকেট জিয়া হাবীব আহসান, এড হাসান আলী,এড বদীরুল হাসান,এড.রহিমা বেগম রিমি প্রমূখ।বাদী পক্ষে নোটিশ প্রদান করেন এড.আলহাজ্ব কাজী নূর মোহাম্মদ ও মামলা পরিচালনা করেন এড. কবি শেখর নাথ, এড. টিপু কুমার নাথ প্রমূখ ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla