1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জামালপুরে গাড়ির সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

জামালপুরে গাড়ির সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩২ বার পড়া হয়েছে
শুক্রবার ভোর সাড়ে ৫টায় জামালপুর-টাঙ্গাইল সড়কের তিতপল্লায় এই দুর্ঘটনা ঘটে।

জামালপুরে বাস, লেগুনা ও অটোরিকশার সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত এবং ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় জামালপুর-টাঙ্গাইল সড়কের তিতপল্লায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার আনোয়ার হোসেন (৪০) ও জামালপুর সদরের ছোনটিয়া গ্রামের সামছুল হোসেন (৫২)। তারা দুজন সবজি ব্যবসায়ী।

জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, জামালপুর থেকে ঢাকাগামী সাদনান পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে জামালপুরগামী লেগুনা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৭ জন আহত হয়। নিহতরা লেগুনা এবং আহতরা অটোরিকশার যাত্রী।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla