1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভিসা নীতি নিয়ে মামলা ৬ জনের বিরুদ্ধে সমন জারি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ভিসা নীতি নিয়ে মামলা ৬ জনের বিরুদ্ধে সমন জারি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩৬৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বাংলাদেশের বিরুদ্ধে আরোপিত ভিসা নীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে দায়েরকৃত মামলার বিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ৬ কংগ্রেস ম্যানের বিরুদ্ধে অবশেষে সমন জারি করেছে আদালত।

সমনপ্রাপ্তরা হচ্ছেন, ইউএস আর্মিতে কর্মরত লেফটেন্যান্ট জেনারেল পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেসম্যান পেরী স্কাট, এলাম্বা অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস সদস্য বেরী মোর, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেসম্যান বব গুড, টেনিসি অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেসম্যান টীম বারসেট, ওহাইয়ো অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেসম্যান ওয়ারেন ডেভিসন ও টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেসম্যান কিথ সেল্ফ।

বাংলাদেশি বংশোভূত মার্কিন নাগরিক ড.রাব্বী আলম ও তার অপর দু’ভাই যথাক্রমে রিজভী আলম এবং শেরে আলম রাসু কর্তৃক সম্প্রতি দায়েরকৃত মামলায় নির্ধারিত ফিস জমা দেয়ায় গত ২ আগষ্ট উক্ত বিবাদীদের বিরুদ্ধে এই সমন জারি করে মিশিগান ফেডারেল আদালত।

সমন জারির বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মামলার বাদি ও উকিল ড.রাব্বী আলম।

তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে সমনপ্রাপ্ত প্রত্যেক বিবাদীকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব দেয়ার সময় বেধে দিয়েছে সংশ্লিষ্ট আদালত।

এছাড়া ড. রাব্বী আরও জানান,ওই সমনের অনুলিপি দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নিযুক্ত মিশিগান অঙ্গরাজ্যের এটর্নী ডন ইশান ও যুক্তরাষ্ট্রের এটর্নী জেনারেল ম্যরিক ব্রায়ান গারল্যান্ডকেও।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla