1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে লাশের মিছিল, যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জনের মৃত্যু! - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

ঝালকাঠিতে লাশের মিছিল, যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জনের মৃত্যু!

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৪৪২ বার পড়া হয়েছে
 জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় শিশুসহ ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ২২ জুলাই শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেখানে উদ্ধার কাজ শুরু করেছে। গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। ভেতরে আরও কেউ আছে কি না তা দেখতে এখনো তল্লাশি চালানো হচ্ছে। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. জহুরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায় নি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla