1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শার্শায় সাংবাদিককে জখম করার দায়ে সার্জেন্ট রফিক ক্লোজ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শার্শায় সাংবাদিককে জখম করার দায়ে সার্জেন্ট রফিক ক্লোজ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৪১৬ বার পড়া হয়েছে
বেনাপোল প্রতিনিধি
 দূর্ণীতির সংবাদ প্রকাশ করায় যশোরের শার্শায় সাংবাদিক আসাদুর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করলেন নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম রফিক।
শনিবার ১ জুলাই রাত ৮ টার সময় নাভারণ সাতক্ষীরা মোড় হাইওয়ে সড়কে তাকে পিটিয়ে আহত করেন তিনি। সাংবাদিক আসাদুর রহমান যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
এ ঘটনার পর খবর পেয়ে সাংবাদিক আসাদুর রহমানকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার সহকর্মীরা। এদিকে এই ঘটনা ছড়িয়ে পড়লে হাইওয়ে সার্জেন্ট রফিকুল ইসলামের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা ও উপজেলার সাংবাদিক মহল।
রাতেই সাংবাদিকরা অনতি বিলম্বে নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম কতৃক সাংবাদিককে নির্যাতন করার অপরাধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে সার্জেন্ট রফিকের শাস্তি না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষণা দিলে নড়েচড়ে বসে প্রশাসন।
রাত পার হতে না হতেই সার্জেন্ট রফিককে যশোর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে সংবাদ আসলে কিছুটা স্বস্তি মেলে সাংবাদিক মহলে। এদিকে সাংবাদিক আসাদুর রহমান বাদী হয়ে শার্শা থানায় রফিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শার্শা, নাভারণ, বেনাপোল, বাগআঁচড়া ও যশোর জেলার সাংবাদিক মহল রাতেই একাত্মতা ঘোষনা করে আন্দোলনের হুমকি দিলে তার ফলশ্রুতিতে সার্জেন্ট রফিককে ক্লোজ করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি শুনে উর্দ্ধতন কর্মকর্তাকে অবহিত করা হলে বিষয়টি দেখবেন বলে জানান।
সাংবাদিক আসাদুর রহমান কে মারধরকারী সার্জেন্ট পুলিশ রফিককে ক্লোজের বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে যশোর সার্কেলের এএসপি ইমরান হাশমী।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla