1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে ধান বোঝাই ট্রাক উল্টে ২ জনের মৃত্যু  - পূর্ব বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা

মিরসরাইয়ে ধান বোঝাই ট্রাক উল্টে ২ জনের মৃত্যু 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৪৪৪ বার পড়া হয়েছে

মিরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে একটি ধান বোঝাই ট্রাক উল্টে ২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ১ জুন) বিকাল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার সুফিয়া রোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় ও একজন গুরুতর আহত হয়। নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে গাড়ির মালিক কুমিল্লার রফিক উদ্দিন জানান, তার গাড়িটি চট্টগ্রাম থেকে ফার্নিসারের ভাড়া নিয়ে নোয়াখালী গিয়েছিল। ফেরার সময় খালি গাড়ি ফেরার কথা। গাড়িতে শুধু তার ড্রাইভার দিদার ছিল। কিন্তু এখন শুনতেছি গাড়িতে ধান বোঝাই ছিল সাথে দুইজন লোক ছিল। জানতে পারছি দুইজনের এক জন‌ লেবার অন্যজন ধানের মালিক। আহত লোকটি‌ লেবার বলে জানতে পেরেছি। তাহলে আমার ড্রাইভার দিদার ও ধানের মালিক মারা গেছে কিনা বুঝতেছি না।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার জানান,  মিরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ উত্তর বাইপাসের ইউটার্নের সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনের উপর ধানের বস্তা বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৩-০৫০২) নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়ির ভিতরে থাকা ৩ জনের মধ্যে ২ জন ঘটনাস্থলে নিহত হন এবং অপর ১ জনকে আহত অবস্থায় স্থানীয় লোকজন চিকিৎসার জন্য দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। ‌কিন্তু আহত ও নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। নিহতেদের লাশ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla