চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা লালদীঘি পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যা ৭ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। এডভোকেট মোস্তফা কামাল মনসুরের সভাপতিত্বে ও এডভোকেট কে এস আব্বাসীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা, সিনিয়র এডভোকেট আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন এড. আবুল হোসেন সিকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র কর আইনজীবী সনজয় আচার্য্য, এডভোকেট হাবিবুর রহমান, মোহাম্মদ আব্দুর শুক্কুর, মোহাম্মদ রুবেল প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালে নিজের জীবন বাজি রেখে ৭১- সালের ন্যায় এগিয়ে না আসলে কখনো স্বাধীনতা রক্ষা করা সম্ভব হতো না। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আগে থেকে গভীর ষড়যন্ত্র ছিল। ৭ই নভেম্বর ঘটিয়ে স্বাধীনতাকে বিতর্কিত করে পরাধীন করার উদ্দেশ্য এ চক্রান্ত ছিল। তাই সিপাহী জনতা প্রতিহত করার মাধ্যমে সেদিন বন্দিদশা থেকে স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানকে উদ্ধার করে এদেশে গণতন্ত্র রক্ষা করা হয়েছিল। পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি দেশের মানচিত্র তুলে ধরেছেন মুক্ত আজাদরূপে। যার কারনে চক্রান্তকারীরা পরাজিত হয়েছে। বক্তারা আরো বলেন, তৎকালীন যারা পরাজিত শক্তি ছিল তারাই আজকে বাংলাদেশ নিয়ে আবার প্রতিশোধের সুযোগ পেলে চক্রান্তে লিপ্ত থাকে। তাই সকলকে সতর্ক হয়ে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে। গুপ্ত স্বৈরাচার ফ্যাসিবাদ এদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। দেশকে বাঁচাতে হলে ডিসেম্বর সামনে রেখে বাঁশের লাঠি হাতে নিয়ে দেশের গণতন্ত্র পাহারা দিতে হবে। তাই দেশের সকল মানুষের প্রতি উদাত্ত আহবান- ৭ নভেম্বরের চেতনা নিয়ে ২৬ সালের ডিসেম্বর ও ২৪ এর মত প্রতিরোধ গড়ে তুলতে হবে ।