1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রবিউল আউয়াল উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেল শাহ্ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা সহনশীলতা কি শুধু অন্যকে সহ্য করা, নাকি তার স্বাধীনতাকে স্বীকার করা? সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার অভিযোগ নিষ্পত্তি না করেই ফের পরীক্ষার তোড়জোড়: চট্টগ্রাম বন্দরে ‘ইনল্যান্ড মাস্টার’ নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ সীতাকুণ্ডে সড়কের জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগের ২ মাসেও মেলেনি প্রতিকার সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত বান্দরবানের লামা-আলীকদমে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা! পাহাড়ের বন উজাড়, হুমকির মুখে পরিবেশ ও জনস্বাস্থ্য বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগ, প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব প্রধান বিচারপতির সফর ঘিরে চট্টগ্রাম আদালতে পরিচ্ছন্নতার তোড়জোড়, আড়ালে দীর্ঘদিনের সংকট

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

‎
‎​চট্টগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎
‎​‘সবার জন্য বাংলাদেশ’-এর বিভাগীয় সমন্বয়ক সাংবাদিক মাহবুর আলমের সঞ্চালনায় সভায় মূল প্রতিপাদ্য তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী রাকিব আল হাসান লিহি।
‎
‎​এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার। একটি উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা মানুষের বাক্‌স্বাধীনতা ও মৌলিক অধিকার খর্ব হচ্ছে। অথচ ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে প্রত্যেকের বাক্‌স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ও সংগঠন করার অধিকার দেশের সংবিধান এবং আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে।” এ অগ্রযাত্রায় উপস্থিত সবাইকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
‎
‎​সভায় আরও বক্তব্য রাখেন সিএমপির অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান (পিপিএম) এবং আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. সুলতানা রাজিয়া কনিকা।
‎
‎​উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন, প্রাক্তন ডিজিএম (বাংলাদেশ ব্যাংক) ও সমাজসেবী মোঃ একরাম হোসেন, অধ্যাপক মোঃ নুরুল আনোয়ার, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পুষ্পা সুলতানা, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দীন, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মোঃ জাহাঙ্গীর,আইইবি চট্টগ্রামের সাবেক সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজীৎ পালিত,সবার জন্য বাংলাদেশ কার্যনির্বাহী কমেটির সদস্য শারমিন সুলতানা চৈতি,সবার জন্য বাংলাদেশ চট্টগ্রাম এর নব নিযুক্ত  আহবায়ক শাহজান আলী খান এবং সদস্য সচিব এম আর মিলন।
‎
‎​এছাড়াও উপস্থিত ছিলেন— শফিকুল আলম উখবাহ, আমির চট্টগ্রাম অঞ্চল হেযবুত তওহিদ,মীপস পলিটেকনিকের অধ্যক্ষ মোঃ আবদুল বাতেন, লাকসাম নটর ডেম স্কুলের প্রধান শিক্ষক এমরোজ গোমেজ, দৌলতপুর জিএম কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দীন, পটিয়া এইচআইএইচএমআইসি-র সুপার ও শিক্ষাসচিব মুহাম্মদ আবু নোমান রেজা, ‘খবর বাংলা’র নির্বাহী সম্পাদক মুজিব উল্লাহ চৌধুরী তুষার, ‘দেশ বর্তমান’-এর বার্তা সম্পাদক সৌমেন ধর, ‘জনতার বাণী’র বার্তা সম্পাদক এবিএম ইমরান, ফ্রিল্যান্স সাংবাদিক সামিউল আকরাম, বাংলাদেশ তরিকত যুব পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক সৈয়দ মো. ছরোয়ার আলম, লালন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রামের সাধারণ সম্পাদক আ স ম মঈনুল ইসলাম মনি, লালন পরিষদ চট্টগ্রামের দপ্তর সম্পাদক এ এম এ কাদের, ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থ, শিক্ষাব্রতী ও সংস্কৃতিজন উত্তম কুমার আচার্য্য, বাউল শিল্পী মোজাহেরুল ইসলাম, আনোয়ারা স্টুডেন্টস ফোরামের সভাপতি তানভীরুল হুদা, এসডিজি ইয়ুথ ফোরামের সদস্য কবিতা ত্রিপুরা, সাবেক এনজিও কর্মকর্তা ও শিক্ষক মোহাম্মদ মুসা, সমাজকর্মী মোঃ শাহজাহান, প্রবাসী মোঃ আলাউদ্দিন, ইমাম মোঃ আরিফ, ইমাম মোঃ আবু তাহের এবং ব্যবসায়ী এস এম দিদারুল আলম, নুরুল কাদের, হোসাইন শামীম, মোঃ নাঈম উদ্দিন, মোহাম্মদ হানিফ, মোঃ আকরাম, মোঃ ইমরান ও মোঃ আব্দুল হাকিম।
‎
‎​সভায় উপস্থিত ব্যক্তিরা সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে উগ্রবাদমুক্ত শান্তিপূর্ণ সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla