1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭২ বার পড়া হয়েছে

 কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মামুনুর রশীদ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও এক বন্ধু গুরুতর আহত হয়।

নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র কক্সবাজার পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের রুমালিয়াছড়া এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।

ময়নাতদন্তের জন্য তার লাশ কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২রা ফেব্রুয়ারি রাত ১০টায় মেরিন ড্রাইভের পাটুয়ারটেক রূপপতি ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে থেকে কক্সবাজারমুখী মোটরসাইকেলটি পাটুয়ারটেক রূপপতি ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মামুনুর রশীদ ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সাথে থাকা বন্ধুও গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে নিহত ব্যক্তিকে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  এ সময় নিহত ব্যক্তির সঙ্গে থাকা বন্ধুকে আহতাবস্থায় কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

নিহতের পরিবার সূত্র জানায়, মামুনুর রশীদ তার বন্ধুকে নিয়ে টেকনাফ ঘুরতে গিয়েছিলো। পরে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে।

এদিকে, মামুনুর রশীদের মৃত্যুতে পরিবার ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla