1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টেম্পো-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

টেম্পো-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৭৭ বার পড়া হয়েছে

বোয়ালখালি প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিএনজিচালিত টেম্পো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জসিম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হন শিশু ও এক মহিলাসহ দুইজন।

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় দিকে বোয়ালখালী উপজেলার আরকান সড়কের এন মোহাম্মদ প্লাস্টিক কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত জসিম বোয়ালখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের রঞ্জু টেন্ডল বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে। দিনমজুরির কাজ করতেন তিনি। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আহতদের মধ্যে একজন শিশু ও অপরজন মহিলা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী গোমদণ্ডী ফুলতল মোড় থেকে আসা টেক্সির সাথে শাকপুরা থেকে আসা টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সি যাত্রী এক শিশু, এক মহিলা ও একজন পুরুষ আহত হন। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে প্রেরণ করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দ্রিমা বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। তারা সবাই আশঙ্কাজনক ছিলেন। গুরুতর আহতদের নাম ও ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।

নিহত জসিমের ছোট ভাই মো. ফারুক বলেন, গোমদণ্ডী ফুলতল মোড় থেকে টেক্সিতে করে শাকপুরা যাওয়ার পথে টেম্পোর সাথে সংঘর্ষ হয়। এতে আহত ভাইকে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর চমেক হাসপাতালে নিয়ে গেলে আমার ভাই মারা গেছেন বলে জানান চিকিৎসক। আমার ভাই দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে এসে আমার ভাই দিনমজুরির কাজ করতো।

জসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মডেল থানার উপ পরিদর্শক ( এসআই)জসিম উদ্দিন বলেন, রাত ৮ টায় জসিমকে চমেক হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla