1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন  ১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত: একাধিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল ক‌রিমের সা‌থে সি‌ডিএ সি‌বিএর সৌজন্য সাক্ষাৎ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিং- এ গ্রেপ্তার ২৭ জন রাতের বায়েজিদ থানা, ডিউটি অফিসারের ব্যস্ততা, ওসি ইখতিয়ার উদ্দিনের কক্ষে একের পর এক অভিযোগ সন্তোষ প্রকাশ সেবাপ্রার্থীরা 

মিরসরাইয়ে শিবিরের হামলার ঘটনা দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই

মিরসরাইয়ে ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় দলটির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের মতে আটক শিবির ক্যাডার হাসিবুল হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে ৪৬ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালের ঘটনায় রাত ১০টায় স্থানীয় জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনসহ মোট ছয়টি ধারায় মামলাটি দায়ের করেন। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, মঙ্গলবারের ঘটনায় ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক থেকে দেড়শ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনসহ ছয়টি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন। চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) ইফতেখার হাসান জানান, ঘটনার সময় আটক হওয়া শিবির ক্যাডার হাসিবুলের দেয়া তথ্য অনুযায়ী ৪৬ জনের পরিচয় আমরা পেয়েছি। বাকিদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার ঠাকুরদিঘী এলাকায় ছাত্রশিবির একটি ঝটিকা মিছিল বের করে। এসময় তারা স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনিস রিফাত ও যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খানের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা ধাওয়া করে হাসিবুল হাসান নামের এক শিবির কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla