1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ওসি নাজিমের বিচার দাবী করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

ওসি নাজিমের বিচার দাবী করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

 পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের করা নির্যাতনের প্রতিকার চেয়ে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন ভুক্তভোগী সৈয়দ মো. মুনতাকিম ওরফে মোস্তাকিম।

সোমবার ২৩ জানুয়ারি দুপুরে রেজিস্ট্রি ডাকযোগে এবং ই-মেইলের মাধ্যমে মোস্তাকিম স্বাক্ষরিত আবেদনপত্রটি পাঠানো হয়। একই আবেদনপত্র স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় মানবাধিকার কমিশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার বরাবরও পাঠানো হয়েছে।

নির্যাতনের শিকার মোস্তাকিম  ওই আবেদনে বলেন, আমি আমার মাকে বাঁচাতে কিডনি ডায়ালাইসিসের ফি কমানোর দাবিতে আন্দোলন করেছি। আমি কোনো সন্ত্রাসী বা গুন্ডা নই। অথচ পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন আমাকে বিনা কারণে ঘটনাস্থলেও মেরেছে, পরে থানায় নিয়েও মেরেছে। মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠিয়েছে। এতে আমার সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমি তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীসহ সরকারের পদস্থ কর্মকর্তাদের কাছে বিচার দিয়েছি। আশা করি প্রধানমন্ত্রী তার বিচার করবেন।

এদিকে চমেকে সংঘর্ষের ঘটনায় ওসি নাজিম উদ্দিনের দায় অঅছে কি না তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে সিএমপি। গত ১৪ জানুয়ারি তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla