1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কক্সবাজার সীমান্ত থেকে চট্টগ্রামে ইয়াবার নতুন রুট, বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী ও শিক্ষার্থীরাও চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের উদ্দোগে আইন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনে সপ্তাহব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন সম্পন্ন এবং স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় ঝিলতলী খাল এলাকা হতে বালু ভর্তি ডাম্পারসহ আটক ৩ সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন যুব সমাজকে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে চট্টগ্রামে ভাড়া বাসায় ইউটিউব ও চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি, মেশিনসহ যুবক গ্রেপ্তার রবিউল আউয়াল উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেল শাহ্ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

চট্টগ্রামে ভোক্তা অধিকার অধিদপ্তরের নিয়মিত অভিযান 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩৩৪ বার পড়া হয়েছে
রানা সাত্তার
বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক ও  জেলা প্রশাসক এর  সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও  জেলা কার্যালয় কর্তৃক বাজার তদারকিসহ নিয়মিত  অভিযান করা হয়।
২৩ নভেম্বর ২০২২ তারিখে ‌চট্টগ্রাম  মহানগরীর বড়পুল হালিশহর এলাকায় এই অ‌ভিযান প‌রিচালনা করা হয়। সকাল ১১:৩০মিনিট হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে চিনির মূল্য তালিকা বিক্রয় ভাউচারের গরমিল, ক্রয়  ভাউচার না রাখা ও অধিক মূল্যে চিনি বিক্রয়ের অপরাধে সততা ট্রেডার্স নামের একটি প্রতিষ্টানকে ৫০ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কার্যাল‌য়ের জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী প‌রিচালক  মোঃ আনিছুর রহমান ও  দিদার হোসেন এই অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)একটি চৌকশ টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্মকর্তাগন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla