1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৪ - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৪

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩২১ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১০ জন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিরোজপুরের কাউখালি থানার শিয়ালকাঠি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী মেরিনা আক্তার (৩২), তার শিশুপুত্র জুনায়েদ (৩), ঢাকার সাভার এলাকার হুমায়ুন কবির (৪৮) ও ঝালকাঠি সদরের আব্দুল রউফ হাওলাদার (৫০)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে সাকুরা পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধপুরে পৌঁছালে বেপরোয়া গতিতে চলা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে।  এতে ঘটনাস্থলেই মা ছেলে নিহত হন। এ ঘটনায় আহত ২ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। বাকি ৩ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla