1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অক্টোবরে প্রতিদিন ১১৮ দুর্ঘটনায় আহত ১২১ ও নিহত ১৬ - পূর্ব বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুটন্ত ফুলের মুক্ত প্রাণের উৎসব কাল রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী বিদ্যালয়  কল্পলোক আবাসিকে সিডিএ’র উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত ভবন সিলগালা, অবৈধ অংশ গুঁড়িয়ে দিল প্রশাসন এক হাজার টাকায় শুরু হতে পারে বিনিয়োগ: প্রমিয়ার ইউনিভার্সিটিতে ‘বৃদ্ধি’ ও ‘লংকাবাংলা’র মাস্টারক্লাস বন্দরে সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত পটিয়ায় ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক

অক্টোবরে প্রতিদিন ১১৮ দুর্ঘটনায় আহত ১২১ ও নিহত ১৬

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৬৬ বার পড়া হয়েছে

অক্টোবরে ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত ৩ হাজার ৬৬০ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৭৭৫ এবং নিহত হয়েছে ৫০৭ জন। আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবি ও গবেষণা সংগঠন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা বলেছেন, সেভ দ্য রোড ২০০৭ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে গত ১৫ বছর ধরে দাবিকৃত বাইকলেন, ৫ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ, সিসি ক্যামেরা স্থাপন না হওয়ায় অক্টোবর মাসেও গড়ে প্রতিদিন গড়ে ১১৮ টি দুর্ঘটনা ঘটেছে, আহত হয়েছেন ১২১ জন, নিহত হয়েছেন ১৬ জন। ৭৬৩ টি মোটর সাইকেল দুর্ঘটনায় আহত ৫৯১ এবং নিহত হয়েছেন ৬০ জন, ১০০৯ টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ১০৪৪ এবং নিহত হয়েছেন ২৯৭ জন, ৮৯১ টি ট্রাক দুর্ঘটনায় আহত ৯৮৮ ও ৮০ জন নিহত হয়েছেন, ব্যাটারি চালিত যান, পিকআপ, সিএনজি, সহ মাঝারি ও ক্ষুদ্র ধরণের বাহনে ৯৯৭ টি দুর্ঘটনায় আহত ১১৭২ এবং নিহত হয়েছেন ৭০ জন।

২৭ টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যানুসারে তৈরি করা প্রতিবেদনে সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা, শওকত হোসেন উল্লেখ করেন- নৌপুলিশসহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা এবং চালক-শ্রমিক ও যাত্রীদের অসচেতনতার কারণে ১২৮ টি দুর্ঘটনায় ১৬৫ জন আহত এবং ৩৩ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরো উঠে আসে রেলপথ দুর্ঘটনারোধে কর্তৃপক্ষের উদানিতার কারণে কেবলমাত্র অরক্ষিত রেলক্রসিং ও অব্যবস্থাপনার কারণে ৯৯ টি দুর্ঘটনায় ১ শত ১১ জন আহত এবং ২৬ জন নিহত হয়েছে। সেই সাথে চরম অব্যবস্থাপনার কারণে প্রতিদিন ৩ শত আকাশপথ যাত্রীকে ভোগান্তি সহ্য করতে হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla