1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৪৩০ বার পড়া হয়েছে
 মো. নাঈম হাসান ঈমন
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে দেশের সকল জেলার ন্যায় ঝালকাঠিতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় ঝালকাঠি পুলিশ লাইন্স এর সবুজ চত্বরে এ অনুষ্ঠান উদ্বোধন করেছেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আমির হোসেন আমু। অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব এবং র‍্যালী শেষে পুলিশ লাইনের ড্রিলসেডের অনুষ্ঠান মঞ্চে জেলা পুলিশ কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু। বক্তৃতাকালে আমু বলেন, ‘জঙ্গী দমন, মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাস দমন, করোনা মোকাবেলাসহ এদেশে পুলিশের ভুমিকা প্রসংশনীয়।সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ভারত সীমান্তে মিয়ানমারের তিনশোর অধিক ফেন্সিডিল তৈরির কারখানা ছিলো। এথেকে প্রমানিত মাদক দিয়ে স্লো পয়োজন দেশে ঢুকিয়ে দিয়ে আমদের দেশকে সরযন্ত্রের মুখে ফেলা হয়েছিলো। ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেছেন, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির। বছরব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিষেশ ভুমিকা রাখায় কমিউনিটি পুলিশের কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ এবং রাজাপুর উপজেলার ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন মৃধার হাতে সম্মাননা স্বারক তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আলোচনা সভা ও র‍্যালীতে জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মী, গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla