1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আইনের শাসনে ১৪০ দেশের মধ্যে বাংলাদেশ ১২৭তম - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

আইনের শাসনে ১৪০ দেশের মধ্যে বাংলাদেশ ১২৭তম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের ২০২২ সালের ‘রুল অব ল ইনডেক্সে’ ১৪০ দেশের মধ্যে ১২৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
ওয়াশিংটনভিত্তিক সংস্থাটির এই সূচককে আইনের শাসনের ওপর প্রকৃত তথ্যের জন্য বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করা হয়। এবারের তালিকায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ।
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের নিজস্ব ওয়েবসাইটে ওই র‌্যাঙ্কিংটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এ বছর সবার আগে আছে ডেনমার্ক। এরপর নরওয়ে ও ফিনল্যান্ড যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে। ইনডেক্সের সবার নিচে রয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা।
এছাড়া ভারত রয়েছে ৭৭তম অবস্থানে এবং পাকিস্তান রয়েছে ১২৯তম অবস্থানে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ৬৯তম, শ্রীলঙ্কা ৭৪তম এবং আফগানিস্তান ১৩৮তম।
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের প্রধান গবেষণা কর্মকর্তা ড. আলেহান্দ্রো পন্স বলেন, ১৪০টি দেশের ১ লাখ ৫৪ হাজার মানুষ এবং ৩৬০০ বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ইনডেক্স তৈরি করা হয়েছে। যে আট বিষয়ের উপর ভিত্তি করে এই ইনডেক্স তৈরি করা হয়েছে তা হলো- সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত বা স্বচ্ছ সরকার ব্যবস্থা, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, আইন প্রয়োগ, বিচার ব্যবস্থা এবং ফৌজদারি বিচার। এসব তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, গত বছর ৬১ শতাংশ দেশেই আইনের শাসন হ্রাস পেয়েছে।
পন্স বলেন, এই আইনের শাসন হ্রাস পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। তবে কিছু দেশে সাম্প্রতিক নির্বাচন ও সরকার পরিবর্তনের পর উন্নতি লক্ষ্য করা গেছে। এতে ধারণা করা হচ্ছে, হয়ত বিশ্বে কর্তৃত্ববাদী প্রবণতা হ্রাস পাচ্ছে। কিন্তু এখনও বিশ্বজুড়ে আইনের শাসন প্রতিষ্ঠায় আরও অনেক কিছু করার আছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla