1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে যুবলীগ কর্মী হত্যায় ইউপি সদস্য গ্রেপ্তার - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত

মিরসরাইয়ে যুবলীগ কর্মী হত্যায় ইউপি সদস্য গ্রেপ্তার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে যুবলীগকর্মী শহিদুল ইসলাম আকাশকে হত্যার অভিযোগে স্থানীয় হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে চিনকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিহত আকাশের বড় বোন নাজমা আক্তার বাদি হয়ে হুমায়ুন কবির ওরফে মামুনকে আসামী করে ১৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০-১২ জনের নামে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ইউপি সদস্য মিজানুরকে ৫ নম্বর আসামী করা হয়।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন ইউপি সদস্য মিজানুরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা সুত্রে এজাহারে উল্লেখ ৫ নম্বর আসামী ইউপি সদস্য মিজানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকির হাট এলাকায় একটি ফার্ণিচার দোকানের সামনে কুপিয়ে এবং জবাই করে নির্মমভাবে হত্যা করা হয় যুবলীগ কর্মী শহিদুল ইসলাম আকাশকে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আকাশের বড় বোন নাজমা আক্তার।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla