1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কক্সবাজার সীমান্ত থেকে চট্টগ্রামে ইয়াবার নতুন রুট, বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী ও শিক্ষার্থীরাও চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের উদ্দোগে আইন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনে সপ্তাহব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন সম্পন্ন এবং স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় ঝিলতলী খাল এলাকা হতে বালু ভর্তি ডাম্পারসহ আটক ৩ সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন যুব সমাজকে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে চট্টগ্রামে ভাড়া বাসায় ইউটিউব ও চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি, মেশিনসহ যুবক গ্রেপ্তার রবিউল আউয়াল উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেল শাহ্ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

নলছিটিতে নকল সরবরাহের দায়ে দুই শিক্ষককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে দুই শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭সেপ্টেম্বর) গণিত পরীক্ষা শুরুর পরপরই নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগ উঠে দুজন বহিরাগত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। অন্য কক্ষের পরীক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বিষয়টি নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ঐ কেন্দ্রে গিয়ে অভিযোগের সত্যতা পান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ শিক্ষক দুজনকে ২০হাজার করে ৪০হাজার টাকা করে অর্থদন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলো, নলছিটি ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মো. মাইনুল ইসলাম (৩৮) এবং তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মো. মিরাজ হোসেন (২৬)। অভিযুক্তরা তাদের ভুল স্বীকার করেন এবং আগামীতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন। জরিমানা করার ঘটনা নিশ্চিত করে ননলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, বালিকা বিদ্যালয় কেন্দ্রর একটি কক্ষে বহিরাগত দুই শিক্ষক কতৃক শিক্ষার্থীদের নকল সরবরাহের প্রমান পাই। তাৎক্ষণিক তাঁদের দুজনকে পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ১৯৮০ সনের ১১ গ ধারায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla