1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফেনীতে ৫০ বছরের পথ দুর্ঘটনার প্রতিবেদন সেভ দ্য রোডের - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ফেনীতে ৫০ বছরের পথ দুর্ঘটনার প্রতিবেদন সেভ দ্য রোডের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭০ বার পড়া হয়েছে

পথ দুর্ঘটনারোধে বাইক লেন জরুরী বলে মন্তব্য করেছেন সেভ দ্য রোড-এর সমাবেশে উপস্থিত অতিথিবৃন্দ। ২ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১০ টায় ফেনী শহীদ মিনারে সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ফেনীতে পথদুর্ঘটনার কারণ, প্রতিরোধে করণীয়’ শীর্ষক প্রতিবেদন পাঠ ও সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

সমাবেশে অতিথি ছিলেন ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সির লুৎফুর রহমান খোকন হাজারী। এতে লিখিত প্রতিবেদন পাঠক করেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। প্রতিবেদনে বলা হয়- দায়িত্ব পালনে অনিহার কারণে স্বাধীনতার পর থেকে গত ৫০ বছরে শুধু ফেনী জেলাতেই ঘটেছে ৫৬ হাজার ৩ শত দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৪৭ হাজার ৭ শত মানুষ। নিহত হয়েছেন ৯ শত মানুষ। গত ১০ বছরে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে ৬ শত ১১ জন; নিহত হয়েছে ৪৬ জন। শুধুমাত্র বাইক লেন না থাকায় মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সেভ দ্য রোড-এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করেছি বাইকলেন-এর দাবিতে। আশা করবো স্থানিয় প্রশাসন ফেনীতে বাইক লেন-এর জন্য যথাযথ পদক্ষেপ নেবে। আজকের এই সমাবেশে সুপারিশ রাখছি সেভ দ্য রোড-এর পক্ষ থেকে ৫ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ স্থাপনের। যাতে করে পথদুর্ঘটনার পাশাপাশি সকল রকম অন্যায় থেকে পরিত্রাণ পায় সাধারণ মানুষ। সেই সাথে সিসিক্যামেরা স্থাপন এবং তা মনিটরিং করারও কোন বিকল্প নেই বলে সেভ দ্য রোড-এর গবেষণা সেল ধারণা করছে।

এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল আহম্মদ হাজারী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ফেনীর সভাপতি জসীম উদ্দিন। বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ ফেনী পৌর শাখার সভাপতি শিমুল তালুকদার, শ্রমিক লীগ সোনাগাজীর শাখার সভাপতি মোশারফ হোসেন, শিক্ষক নেতা সিহাব উদ্দীন, মঞ্জুরুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla