1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিথ্যা মামলা করার দায়ে বাদিকে ৫ বছরের কারাদণ্ড - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিথ্যা মামলা করার দায়ে বাদিকে ৫ বছরের কারাদণ্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে

 ধর্ষণের মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি ও মানহানি করায় রোজিনা আক্তার নামে এক নারীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ২৯ আগস্ট বিকেলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ (নারী-৫৪২/১৮) শুনানি শেষে বিচারক মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রোজিনা আক্তার মহেশখালীর শাপলাপুরের দিনেশপুর এলাকার হোছন আলীর মেয়ে। তার মামলার আসামী ছিলেন একই এলাকার ইসলাম মিয়ার ছেলে মো. আলী ।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের আইনজীবী স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান জানান, রোজিনা আক্তার নামের এক মহিলা মো. আলীর বিরুদ্ধে ২০০৯ সালে মহেশখালী থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।

তবে, মামলাটি তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। এরপর মামলা থেকে মো. আলীকে অব্যাহতি প্রদান করেন বিচারক। সোমবার মো. আলীকে হয়রানি ও মানহানির পাল্টা মামলায় ওই মহিলার বিরুদ্ধে এ রায় দেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র বেঞ্চ সহকারী মোহাম্মদ শামীম জানান, ধর্ষণের মতো কোন ঘটনা না ঘটা সত্বেও মিথ্যা মামলা দিয়ে মো. আলীকে হয়রানি করেছেন রোজিনা আক্তার। এই অভিযোগে ২০১০ সালে মামলা করেন মো. আলী। সাজানো কাল্পনিক মামলা দায়ের করে মানহানিসহ ১ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ আনেন তিনি।

অভিযোগ প্রমানিত হওয়ায় প্রতারক নারী রোজিনা আক্তারের ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মোহাম্মদ শামীম জানান, মামলার সাক্ষী ও তথ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ বিচারক এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla