1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রধান বন সংরক্ষককে হাইকোর্টে তলব - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

প্রধান বন সংরক্ষককে হাইকোর্টে তলব

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩১৮ বার পড়া হয়েছে

 প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীকে তলব করেছেন হাইকোর্ট।আদালতের আদেশ অমান্য করায় তাকে তলব করা হয় জানা গেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম  রবিউল হাসান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী দেওয়ান মো. আবু ওবায়েদ হুসাইন সেতু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ওয়ায়েস-আল-হারুনী।

আইনজীবী দেওয়ান মো. আবু ওবায়েদ হুসাইন সেতু বলেন, গত বছরের ২৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জের সোহাগ টিম্বার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে কাঠ ক্রয় করে ফরিদপুরের এক ক্রেতা। সেই কাঠ বোঝাই ট্রাক ফরিদপুর গেলে তা জব্দ করে পুলিশ। তখন আমরা আমাদের ব্যবসা পরিচালনা যাবতীয় সরকারি আইন মোতাবেক বৈধ কাগজপত্র ফরিদপুর বন বিভাগে দেখানো পরও সেটি হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। পরে সেই চিড়াই কাঠ নিলামের মাধ্যমে সরবরাহ করতে বলেন। এ অবস্থায় ওই বছরের ২ মার্চ আমরা প্রধান বন সংরক্ষক বরাবর আবেদন করি। দীর্ঘ দিনেও আমাদের আবেদনটি নিষ্পত্তি না করায় ওই বছরের ২ মে আমরা হাইকোর্টে রিট দায়ের করি। রিটে বন সচিব, প্রধান বন সংরক্ষক, সামাজিক বনায়ন ফরিদপুরের প্রধান এবং ফরিদপুর জেলা প্রশাসককে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ৩০ দিনের মধ্যে প্রধান বন সংরক্ষক তাদের আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দেয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla