1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন  ১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত: একাধিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল ক‌রিমের সা‌থে সি‌ডিএ সি‌বিএর সৌজন্য সাক্ষাৎ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিং- এ গ্রেপ্তার ২৭ জন রাতের বায়েজিদ থানা, ডিউটি অফিসারের ব্যস্ততা, ওসি ইখতিয়ার উদ্দিনের কক্ষে একের পর এক অভিযোগ সন্তোষ প্রকাশ সেবাপ্রার্থীরা 

আনোয়ারায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩০৩ বার পড়া হয়েছে

 

রানা সাত্তার

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ মোতাবেক রাত ৮টার পর দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও দেদারসে খোলা রাখা হচ্ছে দোকানপাট।
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় আনোয়ারা উপজেলায় ১০ দোকানিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(৯ আগষ্ট) রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত উপজেলার চাতরী বাজারে এ ভ্রাম্যমাণ আদালত চলে।আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন। এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করায় প্রমানসাপেক্ষে এক বাস চালকে ২০০০ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রচারণা চালানো হয়েছে। তারপরও ব্যবসায়ীরা দোকান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়েছে। তাছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় এক গাড়ি চালককে ২০০০ টাকা জরিমানা করা হয়। সরকারি আদেশ না মানলে এই ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla