1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে দলিল লেখক দোলন কুমার মিত্র গ্রেফতার - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বোয়ালখালীতে দলিল লেখক দোলন কুমার মিত্র গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি
.
বোয়ালখালীতে জালজালিয়াত মামলায় দলিল লেখক দোলন কুমার মিত্রকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ। ৫ আগস্ট (শুক্রবার) বিকেলে উপজেলার দাশেরদিঘী পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন বোয়ালখালী থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ।

জানাযায়, দোলন কুমার মিত্রের বিরুদ্ধে জালজালিয়াতের অভিযোগ এনে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ পৃথক দুটি মামলা (নং-৫৫/২০২০ এবং ৫৯/২০১৯) দায়ের করা হয়। বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকার শামীমা আকতার এবং অপর একব্যক্তি পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন।

ওই মামলায় দোলন কুমার মিত্রের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন বিজ্ঞা আদালত। ওই গ্রেফতারী পরোয়ানা মুলে দোলনকে বোয়ালখালী থানার সাব ইন্সপেক্টর রহমত উল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুর রাজজাক বলেন, গ্রেফতারী পরোয়ানা মুলে দলিল লেখক দোলন কুমার মিত্রকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla