1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় বনফুল ডেইরি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

আনোয়ারায় বনফুল ডেইরি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩১৪ বার পড়া হয়েছে
রানা সাত্তার
আনোয়ারায় ক্ষতিকর বর্জ্য অব্যবস্থাপনা ও নদীতে নিঃসরণের অভিযোগে বনফুল ডেইরি ফার্ম নামক একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
 বুধবার (২৭ জুলাই)  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রকিবুল হক।
 এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন,সাধারণ মানুষ ও কৃষকদের  অভিযোগের প্রেক্ষিতে বনফুল ডেইরি ফার্মে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ক্ষতিকর বর্জ্য অব্যবস্থাপনা ও নদীতে নিঃসরণের জন্য পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ফার্মটিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট এর অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla