1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় এক যুবদলকর্মীসহ নিহত ২ আহত ২ - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় এক যুবদলকর্মীসহ নিহত ২ আহত ২

মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৮৪ বার পড়া হয়েছে

 

মিরসরাইয়ে বারইয়ার হাট-খাগড়াছড়ি সড়কে ব্যাটারিচালিত রিকশাকে পাথর বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই এক যুবদলকর্মীসহ ২জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ২জন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর ১টার নাগাদ উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা প্রাইমারী স্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।যুবদল কর্মী নিহতের ঘটনায় উপজেলা বিএনপি নেতা শাহীদুল ইসলাম চৌধুরী ও গাজী নিজাম উদ্দিন শোক প্রকাশ করেছেন।

নিহতরা হলেন ইউনিয়নের ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে যুবদল কর্মী মো. রুবেল (৩০) ও একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের মো. ইউসুফ। নিহত ইউসুফ ব্যাটারিচালিত রিকশার চালক।আহতরা হলেন, খোরশেদ আলম ও নাজমুল হোসেন। আহতদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত নাজমুলের অবস্থা আশঙ্কাজনক।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানান, ট্রাকের চাপায় ব্যাটারি চালিত রিকশার চালক মো. ইউসুপ ও যাত্রী মো.রুবেল ঘটনাস্থলেই মারা যান। বাকি আহত দুইযাত্রীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত রিকশা ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক ঘটনার পর পর পালিয়ে গেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla