1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামের ৫ স্থানে মোটর সাইকেলে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু - পূর্ব বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা -আল্লামা ইমাম হায়াত লায়ন্স ক্লাব অব চিটাগং-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফুটন্ত ফুলের মুক্ত প্রাণের উৎসব কাল রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী বিদ্যালয়  কল্পলোক আবাসিকে সিডিএ’র উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত ভবন সিলগালা, অবৈধ অংশ গুঁড়িয়ে দিল প্রশাসন এক হাজার টাকায় শুরু হতে পারে বিনিয়োগ: প্রমিয়ার ইউনিভার্সিটিতে ‘বৃদ্ধি’ ও ‘লংকাবাংলা’র মাস্টারক্লাস বন্দরে সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত পটিয়ায় ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক

চট্টগ্রামের ৫ স্থানে মোটর সাইকেলে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২১ মে, ২০২২
  • ৪২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

নগরীর ইপিজেড ২০ মে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ইপিজেড থানার টিএসপি কমপ্লেক্সের সামনে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী বেণুরাম নাথ (৪০) নামে আর্মড পুলিশের এক সহকারী উপ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাত কাভার্ড ভ্যান বা লরি চাপায় বেণুরাম নাথের মৃত্যু হয়েছে।ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, নিহত এএসআই বেণুরাম নাথ আর্মড পুলিশের হয়ে ইস্টার্ন রিফাইনারি গার্ডে কর্মরত ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কায় ট্রাক উল্টে নিহত হয়েছেন চালক মুসলিম উদ্দিন (৫৫)। নিহত মুসলিম জামালপুর সদর থানার বানিয়া বাজার এলাকার মৃত নজু শেখের ছেলে। ১৯মে বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

পটিয়া : ২০মে শুক্রবার সকালে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় দ্রুতগতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সে হাটহাজারী থানার পশ্চিম দেওয়ানঘর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আবদুল জব্বার (২০) নামের আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তিনি একই গ্রামের আবদুল কাদেরের ছেলে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক এম. মোজাফফর হোসাইন জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে কক্সবাজার যাওয়ার পথে অজ্ঞাত বাসের চাপায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় তার মাথায় গুরুতর জখম হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান। মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছি। আইনানুগ ব্যবস্থা সেরে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করব।

লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি সূত্রে জানা গেছে, ২০মে শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার আমিরাবাদে মিনিট্রাকের ধাক্কায় সামশুল ইসলাম (৬০) নামে এক পথচারী আহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের তজুমুন্সির গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সামশুল ইসলাম একই ইউনিয়নের তালুকদার পাড়ার মৃত আসহাব মিয়ার পুত্র। হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী মালবাহী মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধের দুই পা থেঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। দোহাজারী হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনিট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। দুর্ঘটনার পর মিনিট্রাক চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, ১৯মে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত মোজাম্মেল হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, গত ১৮ মে বিকালে বন্ধুদের সাথে কাপ্তাই বেড়াতে যাচ্ছিলেন মোজাম্মেল। মোটরসাইকেল যোগে যাওয়ার পথে কাপ্তাই সড়কের হাবিবের গোট্টা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে মোটরবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায় মোজাম্মেল।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলার সাধনপুর বদর দরগাহ এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে মো. জাহাঙ্গীর আলম (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আবছার (৩৫), আবদুল মাজেদসহ (৫৪) আরো দুজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।২০মে  রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সাধনপুর ইউনিয়নের বিছিন্না পাড়া এলাকার বাসিন্দা। সে এলাকায় সার্ভেয়ার হিসাবে পরিচিত এবং আওয়ামী লীগের সাধনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla