1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন  ১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত: একাধিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল ক‌রিমের সা‌থে সি‌ডিএ সি‌বিএর সৌজন্য সাক্ষাৎ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিং- এ গ্রেপ্তার ২৭ জন রাতের বায়েজিদ থানা, ডিউটি অফিসারের ব্যস্ততা, ওসি ইখতিয়ার উদ্দিনের কক্ষে একের পর এক অভিযোগ সন্তোষ প্রকাশ সেবাপ্রার্থীরা 

হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক সাত দিনের রিমান্ডে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৫৪৩ বার পড়া হয়েছে

 ঢাকা অফিস

মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতারের  পর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন  মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিণখাইন এলাকার মাওলানা সৈয়দ আহমেদের বাড়ির হাফেজ আহমদ উল্লাহর ছেলে। 

জানা গেছে, গতকাল রবিবার হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বৈঠক শেষে চট্টগ্রামের বাসায় ফেরার পথে নিখোঁজ হন মাওলানা আজিজুল হক ।

আজ সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইসলামাবাদীকে গ্রেফতার করা হয়েছে। ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে হেফাজতের তাণ্ডবের বিষয়ে ঢাকায় ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হয়। মামলায় তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এরই প্রেক্ষিতে বিচারক সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এসব তথ্য পাওয়া গেছে। 

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla