1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রতিদিন গড়ে দু’জন আটক হচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনে - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

প্রতিদিন গড়ে দু’জন আটক হচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৪০০ বার পড়া হয়েছে
Digital-Platform

আটকদের বড় অংশই রাজনীতিবিদ ও সাংবাদিক

ডিজিটাল মাধ্যমে আরও কড়াকড়ি হচ্ছে নিয়ন্ত্রণ। ডিজিটাল নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। এছাড়া প্রস্তাবিত ওটিটি ও তথ্য নিরাপত্তা আইন পাস হলে এই অস্ত্র আরও শক্তিশালী হবে।

শনিবার ২৩ এপ্রিল সুশাসন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিজিএসের আয়োজনে ‘অন্তহীন দুঃস্বপ্ন বাংলাদেশ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮’ শিরোনামের ওয়েবিনারে এ বিষয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। ওয়েবিনারে বিশিষ্টজনরা বলেন, মতপ্রকাশের অধিকার খর্ব করতেই এ সব করছে সরকার।

সিজিএসের উপদেষ্টা অধ্যাপক আলী রিয়াজ তার গবেষণায় দেখান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গত ২৬ মাসে প্রতিদিন গড়ে দু’জন আটক হয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইনে। আটকদের বড় অংশই রাজনীতিবিদ ও সাংবাদিক।

গত চার বছর ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকসহ হাজতবাস হয়েছে অনেকের। আইনের অপপ্রয়োগের অভিযোগ উঠেছে দেশে-বিদেশে। যা স্বীকার করেছেন আইন এবং পররাষ্ট্রমন্ত্রী।

ওয়েবিনারে অংশগ্রহণকারীরা বলেন, প্রস্তাবিত ওটিটি ও তথ্য নিরাপত্তা আইন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই উদ্বেগের। এ সময় বক্তারা অভিযোগ করেন, ডিএসএ, ওটিটি বা তথ্য নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীনরা।ওয়েবিনারে বক্তারা আরও অভিযোগ করেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। প্রস্তাবিত ওটিটি ও তথ্য নিরাপত্তা আইন পাস হলে এই অস্ত্র আরও শক্তিশালী হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla