1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারার রিক্সাচালক ইউছুফ হত্যার রায় : ২ জনের যাবজ্জীবন ২ বেকসুর খালাস - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

আনোয়ারার রিক্সাচালক ইউছুফ হত্যার রায় : ২ জনের যাবজ্জীবন ২ বেকসুর খালাস

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৪০৭ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক

চট্টগ্রামে একজনকে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিশেষ ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম । মঙ্গলবার ১/৩/২০২২  তারিখ এ রায় ঘোষণা করেন । অপর দুই আসামীকে বেকসুর খালাস দেন । একইসঙ্গে সাজাপ্রাপ্ত আসামীদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত । রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দুই আসামী ছিলেন অনুপস্থিত । অপর দুইজন আদালতে উপস্থিত ছিলেন । সাজাপ্রাপ্তরা হলেন হাইলধর ইউনিয়নের মালঘর গ্রামের মৃত শাহ্ আলমের ছেলে মোহাম্মদ কাজল ও মৃত আহমদ সিরাজের ছেলে মোহাম্মদ শেখাব । তা ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার দুই আসামী মোহাম্মদ শহিদ ও সাইফুদ্দিনকে বেকসুর খালাস দিয়েছে আদালত ।
মামলার নথি অনুযায়ী, তুচ্ছ ঘটনার জের ধরে ২০০৭ সালের ৪ অক্টোবর রমজান মাসের সন্ধ্যা ৬ টায় মোহাম্মদ ইউসুফ প্রতিদিনের মতো রিকশা চালিয়ে মালঘর বাজারের বদিউর রহমানের দোকানের সামনে উপস্থিত হলে আসামী মোহাম্মদ কাজলের নেতৃত্বে তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে ইউসুফের পেটে একের পর এক আঘাত করতে থাকে । মুমূর্ষু অবস্থায় ইউসুফকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওইদিন রাতে ইউসুফ শেষ নিঃশেষ ত্যাগ করেন । এ ঘটনায় ইউসুফের ছোটো ভাই মাওলানা মোহাম্মদ ইলিয়াস বাদী হয়ে ১১ জনকে আসামী করে ২০০৭ সালের ৫ অক্টোবর আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন । যার মামলা নম্বর আনোয়ারা ৬(১০)২০০৭ ইংরেজি । দায়রা আদালতের মামলা নম্বর ৯২৭/২০১০ ইংরেজি । এ মামলায় পুলিশ ৭ জনকে অব্যাহতি দিয়ে ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন । রাষ্ট্রপক্ষের আইনজীবী সমীর দাশ বলেন, রিক্সাচালক ইউছুফ হত্যা মামলায় আদালতের মাননীয় বিচারক দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে । অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি দু’জনকে বেকসুর খালাস দিয়েছে ।
তবে এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট নয় ।
বাদীপক্ষের আইনজীবী প্রবীর কুমার দাস বলেন, এ রায়ে বাদীপক্ষ অসন্তুষ্ট । চারজনের সর্বোচ্চ সাজা চেয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন বাদী নিজেই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla