1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর অটোচালকের মরদেহ উদ্ধার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর অটোচালকের মরদেহ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৪৭১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ার মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরের কেয়াবন থেকে অটোসহ নিখোঁজের ২৪ ঘন্টা পর চালক নাছির উদ্দীনের মরদেহ উদ্ধার করছে পুলিশ। গতকাল ১ মার্চ মঙ্গলবার বিকালে গ্রামবাসী গোসল করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারের সময় তার হাত দুটি পিছমোড়া অবস্থায় বাধাঁ ছিলো এবং শরিরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। নাছির উদ্দীন (৩২) উপজেলার সদর ইউনিয়েনর উত্তর আউরা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে। জানাগেছে, গত ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় তার অটোতে তিনজন যাত্রী নিয়ে ছৈলারচর পর্যটন কেন্দ্রে যায়। এরপর থেকেই তিনি অটোসহ নিখোঁজ ছিলো। কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, খবর শুনে ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীরা তার অটো ছিনতাই করে তাকে হত্যা করছে। নাছির উদ্দীনের বড় ভাই মোঃ জসিম উদ্দীন জানান, সোমবার সন্ধ্যায় আমার ভাই নাসিরকে যাত্রীবেশে তার মোবাইলে কল দিয়ে কাঁঠালিয়ার হেতালবুনিয়ার ছৈলার চর পর্যটক কেন্দ্রে যেতে বললে নাসির সেখানে যায় এবং ওখানের একটি দোকানে বসে কথিত ওই তিনজন যাত্রীর সাথে চা-খাওয়ার পর তাদেরকে অটোতে করে ছৈলার চর থেকে চলে আসে। তারপর থেকে নাছিরের কোন হদিস পাওয়া যাচ্ছে না। তারপর আত্মীয়-স্বজন মিলে বিভন্ন স্থানে খোঁজাখুজি করেও নাছির এবং তার অটোর কোন খোঁজ পাইনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla