1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকা‌ঠিতে বাসচাপায় প‌থচারী নিহত - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

ঝালকা‌ঠিতে বাসচাপায় প‌থচারী নিহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৩ বার পড়া হয়েছে

 মো. নাঈম হাসান ঈমন, ঝালকা‌ঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে বাসের চাপায় পিষ্ঠ হ‌য়ে রুস্তম হাওলাদার (৫৫) নামে এক প‌থচারী নিহত হয়েছে। গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকা‌ল সাড়ে ৫ টার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানাগেছে, নিহত রুস্তম হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের হলতা এলাকার বাসিন্দা। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান জানান, দপদপিয়া কাঠের ঘর এলাকায় ওই পথচারীকে অজ্ঞাত একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। আমরা লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন‌্য (২৪ ফেব্রুয়ারী) আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla