1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক ২ দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান এমপি আনোয়ারায় ধানি জমি বালু দিয়ে ভরাটের চেষ্টা, পরিবেশ বিপর্যয় ও পানি চলাচলের পথ বন্ধ হওয়ার আশঙ্কা, জমি দখল চেষ্টার অভিযোগে আতঙ্কে পরিবার পৌরসভার লাইসেন্স পরিদর্শক পটিয়ায় আওয়ামী লীগ নেতার সিন্ডিকেটে এক চেয়ারে ১৫ বছর ২৬ ডিসেম্বর প্রিয় রায়পুর মেধাবৃত্তি পরীক্ষা : তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে কিডনী রোগে আক্রান্ত কবি ও সাংবাদিক অসুস্থ সমীরণ বড়ুয়ার পাশে প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের ৭ নভেম্বরের আলোচনা সভা- এডভোকেট আবু তাহের ডিসেম্বর সামনে রেখে বাঁশের লাঠি হাতে নিয়ে দেশের গণতন্ত্র পাহারা দিতে হবে মহান অচিন বাবাজান’র দরবারের বস্ত্রদান উৎসবে মিলল মানবতার মিলনমেলা আগুনে পুড়ে নিঃস্ব ১৭ পরিবার, দুর্যোগের ক্ষত মুছতে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াল বান্দরবান সদর জোন সদরঘাট থানার বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার ছোরা ও কিরিচ উদ্ধার, ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার

আনোয়ারায় ধানি জমি বালু দিয়ে ভরাটের চেষ্টা, পরিবেশ বিপর্যয় ও পানি চলাচলের পথ বন্ধ হওয়ার আশঙ্কা, জমি দখল চেষ্টার অভিযোগে আতঙ্কে পরিবার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারায় ধানি জমি অবৈধভাবে বালু দিয়ে ভরাট করে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হওয়াসহ আশপাশের পরিবেশ ও কৃষি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের বাধা উপেক্ষা করে রাতের আঁধারে জমি ভরাটের এমন চেষ্টায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
আনোয়ারা উপজেলার বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মিন্নাতুন আনোয়ারা বেগমের পরিবারের ৩৪ বছর আগে কেনা ও ভোগ দখলে থাকা জমিটি বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১০ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের দাবি, জমিটির ক্রয় দলিলসহ প্রয়োজনীয় সব কাগজপত্র তাদের নামে রয়েছে। নিয়মিত ভূমি উন্নয়ন করও পরিশোধ করা হয়েছে। ১৯৯২ সাল থেকে দীর্ঘ ৩৪ বছর ধরে তারা শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। বর্তমানে ওই জমিতে ধান রোপণ করা রয়েছে।
পরিবারটির অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও স্থানীয় আক্কাছ নামের এক ব্যক্তি গত এক থেকে দেড় বছর ধরে জমিটি নিজের বলে দাবি করে আসছেন। এ নিয়ে এর আগে থানায় অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগের পরও গত ১০ নভেম্বর রাতে লোকজন নিয়ে জমির একাংশে বালু ফেলে ভরাট করা হয়। এতে জমিতে রোপণ করা ধানগাছ বালুর নিচে চাপা পড়ে।
স্থানীয়দের অভিযোগ, বিএনপির স্থানীয় কতিপয় নেতার যোগসাজশে আক্কাছ এলাকায় একের পর এক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের দিন ৯ নভেম্বর রাতে তারা আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরও পরদিন রাতে জমি ভরাটের চেষ্টা করা হয়। খবর পেয়ে থানা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে কৃষিজমি বালু দিয়ে ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে আশপাশের জমিতে পানি নিষ্কাশন ও স্বাভাবিক চলাচল ব্যাহত হবে। এতে কৃষিকাজ ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়তে পারে।
জমি দখলের চেষ্টায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। তারা জমির মালিকানা যাচাই, অবৈধ ভরাট বন্ধ এবং নিজেদের জমি রক্ষায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla