1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক ২ দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান এমপি আনোয়ারায় ধানি জমি বালু দিয়ে ভরাটের চেষ্টা, পরিবেশ বিপর্যয় ও পানি চলাচলের পথ বন্ধ হওয়ার আশঙ্কা, জমি দখল চেষ্টার অভিযোগে আতঙ্কে পরিবার পৌরসভার লাইসেন্স পরিদর্শক পটিয়ায় আওয়ামী লীগ নেতার সিন্ডিকেটে এক চেয়ারে ১৫ বছর ২৬ ডিসেম্বর প্রিয় রায়পুর মেধাবৃত্তি পরীক্ষা : তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে কিডনী রোগে আক্রান্ত কবি ও সাংবাদিক অসুস্থ সমীরণ বড়ুয়ার পাশে প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের ৭ নভেম্বরের আলোচনা সভা- এডভোকেট আবু তাহের ডিসেম্বর সামনে রেখে বাঁশের লাঠি হাতে নিয়ে দেশের গণতন্ত্র পাহারা দিতে হবে মহান অচিন বাবাজান’র দরবারের বস্ত্রদান উৎসবে মিলল মানবতার মিলনমেলা আগুনে পুড়ে নিঃস্ব ১৭ পরিবার, দুর্যোগের ক্ষত মুছতে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াল বান্দরবান সদর জোন সদরঘাট থানার বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার ছোরা ও কিরিচ উদ্ধার, ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার

পৌরসভার লাইসেন্স পরিদর্শক পটিয়ায় আওয়ামী লীগ নেতার সিন্ডিকেটে এক চেয়ারে ১৫ বছর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধি

​স্থানীয় সরকার বিধিমালা ও সরকারি প্রশাসনিক নিয়মনীতিকে বৃদ্ধাঙুলি দেখিয়ে চট্টগ্রামের পটিয়া পৌরসভায় টানা এক ১৫ বছর ধরে একই পদে বহাল রয়েছেন লাইসেন্স পরিদর্শক বিধান দাশ। সরকারি নীতিমালা অনুযায়ী সাধারণত তিন বছর পরপর বদলি ও দায়িত্ব পদায়নের বিধান থাকলেও, অদৃশ্য ক্ষমতার জোড়ে তিনি দীর্ঘদিন একই চেয়ার আঁকড়ে ধরে আছেন। আওয়ামী লীগ নেতা কাউন্সিলর রূপক সেনের ছায়ায় একটানা ১৫ বছর এক চেয়ারে থাকার অভিযোগ উঠেছে।

জানা গেছে, ২০১১ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়ার পর থেকে একই পদে বহাল। দীর্ঘদিন একই চেয়ারে থাকার সুবাদে তিনি গড়ে তুলেছেন একচ্ছত্র আধিপত্য। যা সাধারণ বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা যায়, ট্রেড লাইসেন্স পরিদর্শকের মূল দায়িত্বে আসার পর থেকে এখন পর্যন্ত পটিয়া পৌরসভার ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন এবং বাজার তদারকির একক নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন লাইসেন্স পরিদর্শক বিধান দাশ। একাধিক মেয়াদে পৌরসভার জনপ্রতিনিধি পরিবর্তন হলেও বদলায়নি তাঁর অবস্থান। অভিযোগ রয়েছে, পদ আঁকড়ে রাখার নেপথ্যে কাজ করেছে প্রভাবশালী সাবেক কাউন্সিলর রূপক সেন ও প্রশাসনিক একটি সিন্ডিকেট।

​স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ট্রেড লাইসেন্স ফি নির্ধারণ, নতুন লাইসেন্স ইস্যু এবং অবৈধ দোকানপাট অনুমোদন দেওয়ার ক্ষেত্রে নিয়মনীতির চেয়ে ব্যক্তি-পছন্দ ও অনৈতিক লেনদেনই প্রধান বিবেচ্য হয়ে দাঁড়িয়েছে। সরকারি নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি টাকা না দিলে ঝুলিয়ে রাখা হয় ফাইল।

​নাম প্রকাশ না করার শর্তে পটিয়া বাজারের এক ব্যবসায়ী বলেন, “একটি সাধারণ ট্রেড লাইসেন্স করতে গেলেও সরকারি ফির চেয়ে কয়েকগুণ অতিরিক্ত টাকা দিতে হয়। ২০১১ সালে নিয়োগ পেয়ে বছরের পর বছর একই ব্যক্তি এই পদে থাকার কারণে পৌরসভায় এক ধরনের জিম্মিদশা তৈরি হয়েছে। আমরা এই সিন্ডিকেট থেকে মুক্তি চাই।”

​প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, একই পদে দীর্ঘদিন বহাল থাকলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। স্থানীয় সরকার (পৌরসভা) আইনের বিধান এবং সিভিল সার্ভিস বিধি অনুযায়ী প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্দিষ্ট সময় পর পর দায়িত্ব রদবদল বা বদলি বাধ্যতামূলক।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে লাইসেন্স পরিদর্শক বিধান দাশ বলেন, “আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই দীর্ঘদিন ধরে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি।

​পটিয়া পৌরসভার বর্তমান প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান জানান, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। সরকারি বিধি মোতাবেক কোনো কর্মকর্তা একই পদে অনির্দিষ্টকাল বহাল থাকতে পারেন না।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla