1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফিলাডেলফিয়ায় ডোরড্যাশে খাবার পৌঁছে দিতে গিয়ে গুলিতে নিহত বাংলাদেশি মাহফুজুল হক - পূর্ব বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টেকনাফে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ নয় মাসে এসআরবি-৭’র ৯৪৪ অভিযান: গ্রেপ্তার ১,০৬৭ বান্দরবানে ওএসডি হওয়া সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ সিএমপির ৩ থানার ওসির রদবদল ব্যস্ততার মাঝেও সেবা দিতে গণশুনানিতে ছুটে এলেন মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সদরঘাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যানের আনুষ্ঠা‌নিক দা‌য়িত্ব গ্রহন করায় সি‌ডিএ সি‌বিএ’র অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানী লিমিটেড’র ডিজিএম মোরশেদ হোসাইন আজাদ বিরুদ্ধে অভিযোগের পাহাড় চুয়েটে অচল অবস্থার অবসানে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবি-ক্যাব

ফিলাডেলফিয়ায় ডোরড্যাশে খাবার পৌঁছে দিতে গিয়ে গুলিতে নিহত বাংলাদেশি মাহফুজুল হক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

আমেরিকা প্রতিনিধি

ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় DoorDash-এ খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশের রাজশাহীর সন্তান ও নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা মো. মাহফুজুল হক (৪৩)।

৭ জুলাই  মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, DoorDash-এর ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। মরহুম মো. মাহফুজুল হক পূর্বে আল-শাম উইলো গ্রোভ-এর একজন কর্মচারী ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla