1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আইয়ুব বাচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকীতে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’র উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে  গভীর রাতে বাসায় হামলা ও ভয়ভীতি , থানায় অভিযোগ ডা. রাজিব রহমান চৌধুরী সম্বর্ধিত ৯০ দশকের লড়াকু সৈনিক ভিপি নাজিম উদ্দীন স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন

আইয়ুব বাচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকীতে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’র উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

​
বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতের কিংবদন্তি, লিড গিটারিস্ট ও একুশে পদকপ্রাপ্ত প্রয়াত আইয়ুব বাচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকী এবং সংগঠনের প্রয়াত সদস্য সাফাত ইব্রাহিমের স্মরণে এক আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ অক্টোবর (শুক্রবার) বিকেল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে
কোরআন তেলাওয়াত মিলাদ ও প্রয়াতদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ​মাওলানা মাহমুদুর রহমান
‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
​অনুষ্টান সঞ্চালনায় ছিলেন মাহবুবুর রহমান সাগর ও প্রবীর পাল। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও আমন্ত্রিত অতিথিরা ব্যান্ডসংগীতের বরপুত্র আইয়ুব বাচ্চু এবং প্রয়াত সদস্য সাফাত ইব্রাহিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
​স্মরণসভায় বক্তারা বলেন, “আইয়ুব বাচ্চু শুধু একজন সঙ্গীতশিল্পী বা গিটারিস্ট ছিলেন না, তিনি ছিলেন বাংলা ব্যান্ড সঙ্গীতের এক উজ্জ্বল পথপ্রদর্শক। চট্টগ্রাম থেকে উঠে এসে তিনি দেশের সঙ্গীত জগৎকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর সৃষ্টি ও সুর চিরকাল সঙ্গীতের অনুরাগী ও তরুণ প্রজন্মের হৃদয়ে বেঁচে থাকবে।” একই সঙ্গে সংগঠনের প্রয়াত সদস্য সাফাত ইব্রাহিমের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয় এবং সংগঠনে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
​অনুষ্ঠানের শুরুতে প্রবীর পাল প্রয়াত আইয়ুব বাচ্চুর বর্ণাঢ্য জীবনের জীবনী পাঠ করেন। এরপর মিন্টুর বাঁশির সুরে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান “সেই তুমি কেন এত অচেনা হলে” পরিবেশিত হলে পুরো মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
​সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন—স্পাইডার ব্যান্ড প্রতিষ্ঠাতা জেকব ডায়াস, সি এম বি এর সাবেক সভাপতি মোহাম্মদ আলী, শিল্পী আব্দুর রহিম, স্পার্ক-এর ইকবাল, সাফাত ইব্রাহিম এর মেয়ে রাদিয়া ইব্রাহিম, সিনিয়র সদস্য আবু তাহের চৌধুরী,সদস্য এবি রুবেল,এল আর বির সাবেক ড্রামার রোমেল, উপকুল সাংস্কৃতিক ফোরাম সভাপতি এনায়েত হোসাইন পলাশ, কার্যকরী সদস্য লায়ন হাজী মো. ইসমাইল, সহ-সাধারণ সম্পাদক শহিদুল হক চৌধুরী ও আবদুর রাজ্জাক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাদিরা সুলতানা হেলেন, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা সুলতানা শিউলী, সহ-সভাপতি যথাক্রমে তাহের মিয়া, লায়ন এম. এ মুছা বাবলু, দোস্ত মোহাম্মদ, আশরাফ উদ্দিন মাহমুদ ও মো. ইলিয়াছ ইলু, ওমর আলী রনি, মনজুরুল আলম, আবুল কালাম, সদস্য ইকবাল পিন্টু উসমান গনি লিটন সহ অন্যান্যরা।
সংগঠনের সভাপতি জামাল আহমেদ সমাপনী বক্তব্যে বলেন একজন নিরহংকারী সাদামনের মানুষ আইয়ুব বাচ্চু স্যার ছিলেন আমার রিয়েল বস যিনি আমকে স্টিক ধরা শিখিয়েছেন। উনার কারনেই আমি আমার নামের পাশে যন্ত্রী শব্দটা বসাতে পারছি। উনি ছিলেন আমার শিক্ষা গুরু। শেষে গানে গানে এবি বসকে শ্রদ্ধায় স্মরণ করেন এল আর বির সাবেক ড্রামার রোমেল সহ উপস্থিত শ্রোতাবৃন্দ। অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla