1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান আগ্রাবাদ ‘বালুর মাঠে’ অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাসিন্দাদের স্বস্তি চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারা বেলার ৯ম বর্ষপূর্তি পালন বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক ২ দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান এমপি আনোয়ারায় ধানি জমি বালু দিয়ে ভরাটের চেষ্টা, পরিবেশ বিপর্যয় ও পানি চলাচলের পথ বন্ধ হওয়ার আশঙ্কা, জমি দখল চেষ্টার অভিযোগে আতঙ্কে পরিবার পৌরসভার লাইসেন্স পরিদর্শক পটিয়ায় আওয়ামী লীগ নেতার সিন্ডিকেটে এক চেয়ারে ১৫ বছর ২৬ ডিসেম্বর প্রিয় রায়পুর মেধাবৃত্তি পরীক্ষা : তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে কিডনী রোগে আক্রান্ত কবি ও সাংবাদিক অসুস্থ সমীরণ বড়ুয়ার পাশে প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের ৭ নভেম্বরের আলোচনা সভা- এডভোকেট আবু তাহের ডিসেম্বর সামনে রেখে বাঁশের লাঠি হাতে নিয়ে দেশের গণতন্ত্র পাহারা দিতে হবে মহান অচিন বাবাজান’র দরবারের বস্ত্রদান উৎসবে মিলল মানবতার মিলনমেলা

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারা বেলার ৯ম বর্ষপূর্তি পালন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময়, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান।

শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।

দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান এম তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কচি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিছ মিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম,চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল,পূর্ব বাংলার সম্পাদক আলী হোসেন, দৈনিক মানব কন্ঠ ব্যুরো প্রধান মোহাম্মদ আজাদ,ভিওডি বাংলা ব্যুরো রানা সাত্তার,সিনিয়র সাংবাদিক ও এটিএন বাংলা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসনাত, আনোয়ারা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার আহমেদ মুসা, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান এমি, নাগরিক টেলিভিশনের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, নিউজ২৪-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইশতিয়াক, দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ওসমান সরোয়ার, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ফারুক মনির, এশিয়ান টেলিভিশনের নূর মোহাম্মদ রুবেল, রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার শাহাবুদ্দিন, এনটিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী রাশেদ এবং দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার মুনিরুল ইসলাম মুন্না।

দৈনিক সংবাদ সারাবেলার পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুম চৌধুরী, কক্সবাজার জেলা প্রতিনিধি হুবাইব,সাতকানিয়া উপজেলা প্রতিনিধি জোবাইর বিন জিহাদী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সাজ্জাদ, রাঙ্গুনিয়া উপজেলা প্রতিনিধি মো. শাহরিয়া ফাহিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং জনমানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মধ্য দিয়ে সংবাদমাধ্যমকে তার দায়িত্ব পালন করতে হবে। দৈনিক সংবাদ সারাবেলা প্রতিষ্ঠার পর থেকে সংবাদ পরিবেশনে যে ভূমিকা রেখে চলেছে, আগামী দিনেও তা অব্যাহত রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় ও গুণীজন সংবর্ধনার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা অতিথি ও উপস্থিত সাংবাদিকদের মধ্যে বাড়তি আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান সাংবাদিক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla