বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ২ দিনব্যাপী সেমিনার ও কর্মশালা রাজধানী ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ১১-১২ নভেম্বর ২০২৬ বুধবার ও বৃহস্পতিবার ২ দিনের সেমিনার ও কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম। বস্তুুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব মো. আবদুস সবুর। দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সংবাদপত্রে ভাষার ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিল সদস্য ও বাংলা একাডেমীর মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজম। গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার রোধে সাংবাদিকদের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন সরকারের প্রাক্তন সচিব ও বাংলাদেশ প্রেস কাউন্সিল সদস্য আখতার হোসেন খান। জনসেবার মনোভাব নিয়ে গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যম সম্পর্কিত আইন ও বিধি বিধান প্রতিপালনের প্রয়োজনীয়তা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করণসহ মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিন্টেডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দ্বিতীয় দিনের অধিবেশনে সারাদেশ থেকে আগত বিভিন্ন সংবাদপত্রের সিনিয়র রিপোর্টার ও সাব এডিটরগণ অংশগ্রহণ করেন। সেমিনার ও কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের মাঝে সাফল্যের সার্টিফিকেট বিতরণ করা করা হয়।