1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনও শর্ত দেয়নি ভারত জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান আগ্রাবাদ ‘বালুর মাঠে’ অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাসিন্দাদের স্বস্তি চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারা বেলার ৯ম বর্ষপূর্তি পালন বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক ২ দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান এমপি আনোয়ারায় ধানি জমি বালু দিয়ে ভরাটের চেষ্টা, পরিবেশ বিপর্যয় ও পানি চলাচলের পথ বন্ধ হওয়ার আশঙ্কা, জমি দখল চেষ্টার অভিযোগে আতঙ্কে পরিবার পৌরসভার লাইসেন্স পরিদর্শক পটিয়ায় আওয়ামী লীগ নেতার সিন্ডিকেটে এক চেয়ারে ১৫ বছর ২৬ ডিসেম্বর প্রিয় রায়পুর মেধাবৃত্তি পরীক্ষা : তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে কিডনী রোগে আক্রান্ত কবি ও সাংবাদিক অসুস্থ সমীরণ বড়ুয়ার পাশে প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের ৭ নভেম্বরের আলোচনা সভা- এডভোকেট আবু তাহের ডিসেম্বর সামনে রেখে বাঁশের লাঠি হাতে নিয়ে দেশের গণতন্ত্র পাহারা দিতে হবে

আসলাম চৌধুরীর ঋণ ১৭০০ কোটি টাকা,নগদ আছে ১১ কোটি টাকা মামলা ১৩২টি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর স্থাবর ও অস্থাবর মিলে প্রায় ৪ শত ৫৬ কোটি ৯৫ লাখ ৭হাজার টাকার সম্পদ রয়েছে। তবে তার ঋণ চট্টগ্রামের অন্যান্য প্রার্থীদের চেয়ে সবচেয়ে বেশি। বর্তমানে তার সর্বমোট ঋণ রয়েছে ১ হাজার ৭০০ কোটি টাকা। এর মধ্যে পাঁচটি ব্যাংকে ও অন্যান্য মিলে তার ঋণ রয়েছে ৩৫৪ কোটি ৪১ লাখ ৬৩ হাজার ২৬৯ টাকা। এছাড়াও জামিনদার হিসেবে তার ঋণের পরিমাণ ১০৫৯ কোটি টাকা ও বিভিন্ন প্রতিষ্ঠানে ডিরেক্টর হিসেবে ২৮৫ কোটি টাকা। তার ঋণের পরিমাণ সম্পদের তুলনায় ২৪.২৫ গুণ বেশি। যদিও বিএনপির এই নেতা এসব ঋণে বেশিরভাগই জামিনদার ও ডিরেক্টর হওয়ার সুবাদে হয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, আসলাম চৌধুরীর ঋণ বেশি হলেও তার নগদ অর্থও সবচেয়ে বেশি। বর্তমানে তার কাছে নগদ অর্থ রয়েছে ১১ কোটি টাকা। এছাড়াও মামলার দিক থেকে তিনি এগিয়ে রয়েছেন। তার রাজনৈতিকসহ বিভিন্ন আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৩২টি। এর মধ্যে নিজ এলাকা সীতাকুণ্ডে তার বিরুদ্ধে মামলা রয়েছে ৬টি, চট্টগ্রাম মহানগর এলাকায় ৫টি, চট্টগ্রাম ও ঢাকায় এনআই এ্যাক্টের মামলা আছে ৬৭টি, ঢাকায় রাজনৈতিক মামলা রয়েছে ২টি। সর্বমোট তার মামলার সংখ্যা ১৩২টি। তবে ৮০টি মামলা চলমান থাকলেও ৫২টি মামলা ৫ আগস্টের পর খালাস হয়ে গেছে। তার প্রধান আয়ের উৎস ব্যবসা।
এই খাতে তার বার্ষিক আয় হয় ৪৮ লাখ ৩৭ হাজার টাকা। শেয়ার, বন্ডে আয় মাত্র ৫ হাজার ৩৪১ টাকা। তার ব্যাংক জমাও মাত্র ১ লাখ ২৩ হাজার ৪২ টাকা।
আর বৈদেশিক মুদ্রা আছে ৬২ হাজার ৫০০ টাকার। এছাড়াও কোম্পানির শেয়ার আছে ৯ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য মিলে তার অস্থাবর সম্পদের পরিমাণ ২৬ কোটি ১৬ লাখ ৭৭ হাজার টাকা। আর স্থাবর সম্পদ আছে ৪৩ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা। হলফনায় উল্লেখ আছে, আসলাম চৌধুরী ব্যবসায়ী স্ত্রী জামিলা নাজনীন মাওলার বার্ষিক আয় ৬ লাখ ১৩ হাজার।
আর একমাত্র ব্যবাসায়ী মেয়ে মেহেরীন আনহার উজমার বার্ষিক আয় ৯ লাখ ৮ হাজার টাকা। তার স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ১২ কোটি ৩২ লাখ ও স্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ১০ লাখ ৯১ হাজার টাকা। এছাড়াও মেয়ের অস্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি ৬৬ লাখ ৩২ হাজার টাকা আর স্থাবর সম্পদ নেই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla