1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সীতাকুণ্ড জাফরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সীতাকুণ্ড জাফরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ড জাফরনগর উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ বিকাল ৪টায় উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয় মাঠে নুনাছড়া যুব সংঘের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল সভাপতিত্বে ও পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মোবারক হোসেন সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ।
প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, ছাত্রসমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করার জন্য খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। আগামী দিনের দেশ পরিচালনা করার জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিকের অনেক বেশী প্রয়োজন। তাই নিজেদেরকে সেভাবে তৈরী করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী সুজা উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মোঃ আবুল মুনছুর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক ঝুলন রায়,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু জিতেন্দ্র নারায়ণ নাটু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাঈল হোসেন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আইনুল কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মনসন আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সৈকত এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, সীতাকুণ্ড ডিগ্রী কলেজের এডহক কমিটির সদস্য মোঃ বখতিয়ার উদ্দিন, পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুর আলম বাবুল, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উক্ত ফাইনাল খেলায় খোশাল মহুরী বাড়ীকে ০-১ গোলের ব্যবধানে হারিয়ে নুনাছড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ গ্রহণ করে। খেলা শেষে অতিথিবৃন্দ দুইদলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla