1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর

গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় উদ্বেগ প্রকাশ করে ডেমোক্রেটিক লীগ জাতীয় কমিটির সভাপতি, প্রবীণ সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, সাধারন সম্পাদক ৯০’র গণঅভ্যূত্থানের সংগ্রামী ছাত্রনেতা খোকন চন্দ্র দাস একযুক্ত বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে বলা হয়, নির্বাচিত হয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা ও সংকট সৃষ্টিতে একটি মহল অন্তর্ঘাতমূলক অপচেষ্টা চালিয়ে আসছে। ইদানিং গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনা এবং বিভিন্ন ক্ষেত্রে তা প্রমাণ হচ্ছে। সমমনা জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি গত ১৭ বছর অন্যান্য দলগুলোকে একসাথে নিয়ে ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে। আন্দোলনের সময় বিএনপি’র অঙ্গীকার ছিল আন্দোলনের সময় যে সকল দল একসাথে ছিল, রাষ্ট্র পরিচালনায়ও ঐ সকল দলকে সাথে নিয়ে সরকার গঠন করবে। বিএনপি পুরোপুরি ঐ অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে জাতীয়তাবাদী সমমনা দলগুলোর মধ্যে যে যোগ্য ব্যক্তিরা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র পরিচালনায় অভিজ্ঞ তাদেরকে দায়িত্ব নিয়ে দেশকে আরো সুন্দরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এছাড়াও বিবৃতিতে বলা হয় দেশের সামগ্রিক পরিস্থিতিতে জবাবদিহিতা ও মানুষের অধিকার নিশ্চিত করার জন্য একটি সাংবিধানিক আদালত গঠন করাও অপরিহার্য। অতীতের গৌরব উজ্জ্বল ১৯৯১ সালে সংসদ নির্বাচনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশ পরিচালনায় সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনে গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের যে পরাকাষ্ঠা দেখিয়েছেন, বর্তমান সরকারও একটি সাংবিধানিক আদালত গঠন করে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla