1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বেগম খালেদা জিয়া স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু - পূর্ব বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

বেগম খালেদা জিয়া স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

তরুণ সমাজকে খেলাধুলামুখী করার লক্ষ্যে চট্টগ্রামে শুরু হয়েছে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

শুক্রবার, ৭ আগস্ট চট্টগ্রামের পোস্তারপাড় আছমা খাতুন সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রি কলেজ মা ঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সবার আগে বাংলাদেশ-এর আহ্বায়ক এম. এ. হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আবু সুফিয়ান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস. এম. সাইফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, ফাতেমা বাদশা, এম. এ. হাসেম, আনোয়ার হোসেন লিপু ,ডবলমুরিং থানা অফিসার ইনচার্জ শাহিনুর ও
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তজা খান

এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ধনিয়ার পাড়া জুনিয়র ফাইটারস ও ধনিয়ালা পাড়া ইয়ং ফাইটার্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২-১ গোলে ধনিয়ালা পাড়া ইয়ং ফাইটার্সকে পরাজিত করে ধনিয়ার পাড়া জুনিয়র ফাইটারস।

দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামে স্কুল বাড়ি একতা সংঘ ও আরশাদ আরমান টিপু স্মৃতি সংসদ। ম্যাচে ৩ গোলে জয় পায় স্কুল বাড়ি একতা সংঘ।

এবারের মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতেই এই আয়োজন।

আগামী কয়েকদিন ধরে ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ। প্রতিটি ম্যাচেই থাকবে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ আর সেই সঙ্গে মাঠে ফিরবে ফুটবলের প্রাণচাঞ্চল্য।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla