1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা - পূর্ব বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর পাচলাইশ থানাধীন চট্টগ্রাম ফরেস্ট একাডেমিতে FSTI’র গাড়ী চালকের মারধর ও কিল ঘুষিতে একাডেমির এক কর্মচারী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার একাডেমির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কর্মচারীর নাম আজাদুর রহমান খান, সে ফরেস্ট একাডেমির ল্যাবরেটরী বেয়ারা ( আউটসোর্সিং) হিসেবে কর্মরত আছেন। এ সময় সাথে থাকা অপরাপর সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। তার গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার কাতিয়ারচর গ্রামে।

পাচলাইশ থানায় আজাদুল হকের দেয়া অভিযোগে জানা যায বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭:১০ সময় তিনি ফরেষ্ট একাডেমির মূল প্রবেশ দ্বারে যাওয়ার পথে FSTI এর গাড়ী চালক মোঃ আল আমিন গাড়ি নিয়ে ফরেস্ট একাডেমিতে প্রবেশ করার সময় চালক আল আমিন গাড়ি চালিয়ে রং সাইডে এসে অকারণে চাপা দেওয়ার চেষ্টা করে। আজাদুল এ ঘটনার প্রতিবাদ করলে আল আমিন কিল-ঘুষি ও লাঠি দিয়ে শরীরে এলোপাতাড়িভাবে জখম করেন। পরবর্তীতে উপস্থিত থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসা গ্রহণ করান।

অভিযুক্ত চালক আল আমিন জানান গাড়ীর সামনে পড়া আজাদুল ইসলামকে সাইড দিতে বললে তিনি আল আমিনের দিকে উত্তেজিত হয়ে তেড়ে আসেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উবয়কে সহপাঠিরা সরিয়ে দেন।
এ ব্যাপারে এফএসটিআই পরিচালক আনিসুর রহমান জানানা দুই জনই পূর্ব পরিচিত। তারা একজন আরেকজনের সাথে মশকারা করতে গিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। তবে এ বিষয়টি অফিসিয়াল সমাধানের চেষ্টা চলছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla