1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম? ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার ডিমে ডজনে কমল ১০ টাকা, মাছ-মুরগিতে ফেরেনি স্বস্তি ঈদগাঁওয়ের শিক্ষা বিস্তারের অনন্য বাতিঘর মাস্টার মোজাম্মেল হক ফরাজী

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে প্রস্তুত। একই সঙ্গে দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলতে এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অংশ নেওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব এসব কথা বলেন। শুক্রবার (৭ আগস্ট) প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি।

সাকিব বলেন, “সরকার যদি আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তবে আমি দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে এবং যা যা করা প্রয়োজন সবই করতে প্রস্তুত। আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।”

তিনি আরও জানান, ২০২৪ সালের শেষ দিকে নিরাপত্তার আশ্বাস পেয়ে দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে উঠলেও যাত্রাপথে তাকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে তিনি দুবাই হয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার দাবি, কয়েক দিনের পরিকল্পনার পরও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তনের কারণ তাকে জানানো হয়নি।

সাক্ষাৎকারে সাকিব বলেন, তার বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ এবং অন্যটি দুর্নীতি দমন কমিশনের করা একটি দুর্নীতির মামলা। তিনি হত্যা মামলাকে “হাস্যকর” বলে দাবি করেন এবং জানান, অভিযোগের সময় তিনি কানাডার টরন্টোতে একটি ক্রিকেট ম্যাচ খেলছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, তদন্তের অংশ হিসেবে তার ব্যাংক হিসাবগুলো দীর্ঘদিন ধরে জব্দ রয়েছে। প্রয়োজনীয় সব তথ্য দিতে তিনি প্রস্তুত থাকলেও তদন্তে কোনো অনিয়ম না পাওয়া গেলে হিসাবগুলো সচল করার আহ্বান জানান।

রাজনৈতিক প্রসঙ্গে সাকিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরামর্শ তিনি গ্রহণ করেননি। তার ভাষায়, “নেত্রী যা বলবেন, আমরা তা অনুসরণ করব।”

বাংলাদেশে অবস্থানরত বাবা-মায়ের সঙ্গে গত দুই বছর ধরে দেখা করতে না পারার কথাও উল্লেখ করেন সাকিব। তিনি বলেন, এই পরিস্থিতি তার এবং পরিবারের জন্য অত্যন্ত কষ্টকর।

এদিকে সাকিবের বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে চাইলে প্রধানমন্ত্রীর মুখপাত্রদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ক্রিকেট ক্যারিয়ার প্রসঙ্গে সাকিব জানান, তিনি এখনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এবং খেলা উপভোগ করছেন। তবে বয়সের কারণে অবসরের সিদ্ধান্ত খুব বেশি বিলম্বিত করবেন না বলেও উল্লেখ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla