1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ - পূর্ব বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাঁশখালীর কৃতি সন্তান ও এনজিও বিষয়ক ব্যুরোর মাননীয় মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া-এর নির্দেশনা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালীর ধানের শীষের কাণ্ডারী জননেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার বিশেষ অনুরোধে বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ করা হয়েছে।এরই অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ-এর উদ্যোগে বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬,০০০ টাকা করে মোট ১২ লক্ষ টাকা শর্তহীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
২০ সেপ্টেম্বর  রবিবার উপজেলা মিলনায়তনে শেখেরখীল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব ফজলুল হক মেহেদীর সভাপতিত্বে এই অর্থ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নাছির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার কিবরিয়া আজম এবং কারিতাসের প্রোগ্রাম সমন্বয়কারী ড্যানিয়েল।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ আলী, এস.এম শহীদ, বাঁশখালী পৌরসভা যুবদলের সাবেক সভাপতি শহীদুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ ইসমাইল, বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আদিল চৌধুরী, বাঁশখালী পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, মোঃ শাহাবুদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, বাঁশখালী পৌরসভা ওলামা দলের সদস্য সচিব মৌলানা সোহেল ইকবাল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলাউদ্দিন, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা মোরশেদ হাসান, মোহাম্মদ হুমায়ুন, জিশানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কারিতাস বাংলাদেশের এই মানবিক সহায়তা শেখেরখীল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। আগামীতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla