1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চান্দগাঁও মডেল স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সমাজ আছে, মানুষ আছে, শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? আড়াইহাজারে সুতার মিল থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার খলিলুর রহমানের প্রার্থী ঘোষণা রবিউল আউয়াল মাসে ১২দিন ব্যাপী মানবিক শিক্ষায় মুসল্লিদের উজ্জীবিত করছে নয়নজান জামে মসজিদ কমিটি চন্দনপুরা এক্সেস রোডের মুখে যানজট, বেপরোয়া অটোরিকশা চলাচলে জনদুর্ভোগ প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে হঠাৎ আগুন চট্টগ্রামে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’

চান্দগাঁও মডেল স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

চান্দগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকাল বেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ফুটবল ম্যাচ চান্দগাঁও থানাধীন সিকো এরিনা টার্ফে আয়োজন করা হয়।
স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চুমকি চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক, সাংবাদিক ও গীতিকার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক সুমন দত্ত ও কাজল দাশ, বিশিষ্ট চিকিৎসক ডা. সাগর কান্তি দে এবং শিক্ষাবিদ ও ক্রীড়াবিদ শওকত আলী।
বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মাহমুদুল হাসান, সালেহ নূর, মো. আশিক হাসান, সুরঞ্জিত বড়ুয়া ডেনি, বীণা মোহন্ত, রিনা সুলতানা, রোজি আক্তার, জোসনা খাতুন, জান্নাতুল ফেরদৌস, মুমতাহিনা তাবাসসুম, নাদিয়া, ওসমান এবং তানিয়া আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, গান ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। তারা আরও বলেন, নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। তাই সুস্থ সমাজ গঠনে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla