1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম? ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার ডিমে ডজনে কমল ১০ টাকা, মাছ-মুরগিতে ফেরেনি স্বস্তি ঈদগাঁওয়ের শিক্ষা বিস্তারের অনন্য বাতিঘর মাস্টার মোজাম্মেল হক ফরাজী

কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কুয়েতের ফাহাহিলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ইং, ফাহাহিলস্থ ১ নম্বর মার্কাজে গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত আহ্বায়ক কমিটির আওতাধীন ফাহাহিল শাখার ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ফাহাহিল শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন লেদুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং আনজুমানে খোদ্দামুল মুসলিমীন কুয়েত শাখার সভাপতি হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সোহাগ আল-কাদেরী।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এস এম মহসিন কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ দিদারুল ইসলাম, সভাপতি—হিজিল শাখা ও সদস্য সচিব—গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত আহ্বায়ক কমিটি।

এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি হিজিল শাখার জনাব আব্দুর রহিম, জনাব বার ও জনাব আসিফ সাহেবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মাহফিলে বক্তারা হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর জীবনাদর্শ আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে তা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

এ সময় মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে নসিহতমূলক আলোচনা করা হয় এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও প্রবাসী বাংলাদেশিদের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে মিলাদ-কিয়াম ও দোয়া-মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় পবিত্র ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla