1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কক্সবাজার সীমান্ত থেকে চট্টগ্রামে ইয়াবার নতুন রুট, বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী ও শিক্ষার্থীরাও চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের উদ্দোগে আইন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনে সপ্তাহব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন সম্পন্ন এবং স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় ঝিলতলী খাল এলাকা হতে বালু ভর্তি ডাম্পারসহ আটক ৩ সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন যুব সমাজকে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে চট্টগ্রামে ভাড়া বাসায় ইউটিউব ও চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি, মেশিনসহ যুবক গ্রেপ্তার রবিউল আউয়াল উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেল শাহ্ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ও তার পরিবারের সম্পত্তি ক্রোকের আদেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ও তার পরিবারের সম্পত্তি ক্রোকের আদেশ

অপরাধ প্রতিবেদকঃ অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ সংক্রান্তে করা দুদকের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, শেখ রফিকুল ইসলাম বর্তমানে অতিরিক্ত ডিআইজি হিসেবে এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে কর্মরত আছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শ্যালক, শ্যালিকা, ভাই, বোনসহ নিকট আত্মীয়দের নামে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জন করেন।

অনুসন্ধানকালে দেখা যায়, শেখ রফিকুল ইসলাম তার কর্মকালে ফারহানা রহমান, শ্বশুর মুজিবুর রহমান, নিজের ৩ ভাই যথাক্রমে মাহফুজুর রহমান, এস এম আমিনুল ইসলাম, এস.এম দিদারুল ইসলাম এবং অপর ভাই শেখ মো. মনিরুল ইসলামের স্ত্রী পলি ইসলাম, ভাগ্নি তানজিলা হক উর্মি, ভাগ্নে উজ্জল মামুন চৌধুরী, ভাগ্নি জামাই সেলিম মীর এবং ভগ্নীপতি শাফায়েত হোসেন মোল্যার নামে বিপুল পরিমান সম্পদ অর্জন করেন।

এসব তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মর্মে প্রতিয়মান হয়। অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনের শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগটি অনুসন্ধান চলমান।

তফসিলে বর্ণিত স্থাবর-অস্থাবর সম্পদসমূহ অভিযোগ সংশ্লিষ্ট শেখ রফিকুল ইসলাম তার অবৈধভাবে অর্জিত অর্থ দ্বারা বর্ণিত ব্যক্তিগণের নামে অর্জন করেছেন। উক্ত স্থাবর-অস্থাবর সম্পদসমূহ অভিযোগ সংশ্লিষ্টগণ হস্তান্তর বা বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন মর্মে বিশ্বস্থ সূত্রে জানা যায়।

অভিযোগ নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে কমিশনের কার্যক্রম ব্যাহত হবে। তাই অবিলম্বে তাদের অর্জিত নিম্ন বর্ণিত স্থাবর সম্পদসমূহ ক্রোক এবং অস্থাবর সম্পদ সমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla