1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চিটাগাং ক্লাবে পেডরোলো নিউ ইয়ার জাতীয় স্কোয়াশ টুর্ণামেন্ট শুরু - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চিটাগাং ক্লাবে পেডরোলো নিউ ইয়ার জাতীয় স্কোয়াশ টুর্ণামেন্ট শুরু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৩৭ বার পড়া হয়েছে

বাংলদেশ স্কোয়াশ ফেডারেশনের ব্যবস্থাপনায়  ২০ জানুয়ারী (বৃহস্পতিবার) থেকে চিটাগাং ক্লাবে শুরু হয়েছে পেডরোলো নিউ ইয়ার জাতীয় স্কোয়াশ টুর্ণামেন্ট ২০২২। এই উপলক্ষে সিসিএল স্কোয়াশ কোর্টে ফিতা কেটে টুর্নামেন্টের চট্টগ্রাম অংশের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চিটাগাং ক্লাব চেয়ারম্যান নাদের খান। উদ্বোধনী ভাষনে তিনি শারিরীক সুন্দর শরীর গঠনে স্কোয়াশের মত গুরুত্বপূর্ন খেলাটিতে অংশ গ্রহণ বাড়ানোর জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)।

স্বাগত বক্তব্য রাখেন সিসিএল স্কোয়াশ বিভাগের মেম্বার ইনচার্জ মোঃ আজিজুল হাকিম। তিনি টুর্নামেন্টের তথ্য তুলে ধরে বলেন, স্বাগত চিটাগাং ক্লাব দল ছাড়াও এই টুর্নামেন্টে ঢাকা, গোপালগঞ্জ, খাগড়াছড়ি এবং বিকেএসপির ১২২ জন খেলোয়াড় সহ প্রথম বারের মত কুয়েত থেকে আগত আন্তর্জাতিক খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিসিএল নির্বাহী কমিটি মেম্বার যথাক্রমে জাবেদ হাসেম (নান্নু), সালাউদ্দিন আহমেদ, এস এম মফিউল আজম সহ বহূ ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন । ক্লাব মেম্বার সাজ্জাদ আরেফীন আলম অনুষ্ঠানটি পরিচালনা করেন। উল্লেখ্য দেশের খ্যাতিমান বাণিজ্যিক প্রতিষ্ঠান পেডরোলো এর পৃষ্টপোষকতায় এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৬ জানুয়ারী চিটাগাং ক্লাবে সম্পন্ন হবে । উক্ত অনুষ্ঠানে এরিয়া কমান্ডার ও জিওসি চট্টগ্রাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত’ থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla